• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে জননী মিনি মার্কেট এর ইফতার ও দোয়া মাহফিল

মার্চ 13, 2026

ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারায় হালাল খাবারের নিশ্চয়তা দীর্ঘদিন ধরে সুনামের সাথে কমিউনিটিকে সেবা দিয়ে আসা আলিমেন্টারি সেক্টরে অনন্য নাম জননী মিনি মার্কেট।

এবার ইতালিতে বাংলাদেশী প্রবাসী মুসলিম কমিউনিটি এবং রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তরপিনাত্তারাস্থ মুসলিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জননী মিনি মার্কেট এর স্বত্বাধিকারী,  মুরাদুল ইসলাম  ছোটন ও মো: আব্দুল হাকিমের দাওয়াতে অসংখ্য রোজাদার মুসল্লী অংশগ্রহণ করেন।

এ সময় মোরাদুল ইসলাম ছোটন তাদের হালাল ব্যবসার বরকতের জন্য সকলের দোয়া কামনার পাশাপাশি মুসলিম কমিউনিটি এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।

মসজিদের ইমাম, মাওলানা হুমায়ূন রাজি রমজানের গুরুত্ব উল্লেখ করে বলেন, এই মাসে আমাদের তাকওয়া অর্জন করে জীবনকে পরিচালনা করতে হবে। ইফতার পূর্বে জননী মিনি মার্কেটের বরকত এবং মুসলিম কমিউনিটি তথা সারা বিশ্বের মুসলমানের জন্য বিশেষ দোয়া করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.