• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মার্চ 10, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“দুর্যোগ ব্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নির্বাচন অফিসার ইমরানুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সালথা ফায়ার সার্ভিসের সদস্যগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,“বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় আমাদের। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। দুর্যোগ মোকাবেলায় কেবল সরকারি উদ্যোগ নয়, স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

১০ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.