• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দুইগ্রুপের সংঘর্ষে আহত- ১৫

ফেব্রু. 27, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জমি দখল নিয়ে বিরোধের জেরে দুইগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা জানান, হরিনা গ্রামের সঞ্জয় মালোর সাথে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর
সরকারী জমি লিস ও দখল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বৃহস্পতিবার থেকে উত্তেজনা চলছিলো। খবর পেয়ে পুলিশ গতকালকে ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপের লোকজনকে শান্ত করে। তবে আজ শুক্রবার রাতে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরধরে রোকন মোল্যা ও সঞ্জয় মালোর সমর্থকদের সাথে প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুইগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.