
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।
২৬ ফেব্রুয়ারি ২০২৬
