• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান

ফেব্রু. 17, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারী) দুপুরে যদুনন্দি ইউনিয়নের বড় খারদিয়া, নটখোলা ও ময়েনদিয়া এলাকায় সম্প্রতী ঘটে যাওয়া কাইজ্জা মারামারীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সালথা থানার তদন্ত (ওসি) কেএম মারুফ হাসান রাসেলসহ থানা পুলিশের অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানকালে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন,আপনারা জানেন যে, গত ১৪ ফ্রেব্রুয়ারী সালথা থানার খারদিয়া, নটখোলা ও ময়েনদিয়া এলাকায় স্থানীয় একটা বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দাঙ্গা-কাইজ্জা শুরু হলে তাৎক্ষণিক ভাবে আমরা এসে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আজকে ১৭ ফ্রেব্রুয়ারী যে বাজারকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল সেই বাজারের আজ হাটের দিন। স্থানীয় ব্যাবসায়ী ও সাধারণ জনগণ যাতে নির্বিগ্নে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে সেটা নিশ্চয়তার জন্য এ এলাকায় আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি এবং যারা দাঙ্গা কাইজ্জা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য অভিযান পরিচালনা করছি। বর্তমানে অত্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.