
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার উপজেলার নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দিনব্যাপী এ মেলার আয়োজন করে নবকাম কলেজ পরিবার। মেলার শুভ উদ্বোধন করেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে স্টলগুলো ঘুরে দেখেন তিনি।
এবারের পিঠা মেলায় মোট ৮টি স্টল অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন রকমারির ঐতিহ্যবাহী পিঠা সাজানো হয়েছে। মেলায় চিতই পিঠা, দুধ চিতই, ভাপাপিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, পুলিপিঠা, তেলপিঠা, মাংসপিঠা, মাছপিঠা, তারাপিঠা জামাইপিঠাসহ নানা ধরণের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে পিঠা মেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজের কো-অপ্ট সদস্য মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল হোসেন প্রমুখ। এছাড়াও অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতি ও এতিহ্য ধরে রাখার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এই পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে।
১৬ ফেব্রুয়ারি ২০২৬
