
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগ এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সালথা চৌধুরী বাড়ির আঙ্গিনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগ এর বড় ছেলে চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক গট্টি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন তারা মিয়া, বিএনপি আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগ কাকার পরিবারের সাথে আমাদের পরিবারের পারিবারিক সম্পর্ক ছিলো। আমি কাকার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন। আমার বাবা কখনো দলম ধর্ম বর্ণ দেখতেন না। সালথার মানুষ রামকান্তপুরের মানুষ বাহিরদিয়ার মানুষ তার হৃদয়ের মানুষ ছিলো। সবাইকে সমান ভাবে দেখেছেন। এই পরিবারের সাথে আমাদের পরিবারের পারিবারিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক না। আমি এই পরিবারের সাথে ওর বোন হিসেবে ওদের মেয়ে হিসেবে আমি আজীবন ওদের পাশে থাকবো।
তিনি আরও বলেন, ১২ তারিখে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। আজ থেকে ১২ তারিখ পর্যন্ত ধানের শীষের ভোট পাহাড়া দিতে হবে। অনেকে আপনাদের সাথে পায়ে পারা দিয়ে ঝগড়া করতে আসবে। কিন্তু ঝগড়া করা যাবে না। মাথা ঠান্ডা রেখে জনগণের কাছে যেতে হবে ভালোবাসা দিয়ে ভোট চাইতে হবে।
মাহফিলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে আমার নির্বাচনের সম্পর্ক না মাটির হৃদয় ও আত্মার সম্পর্ক। নির্বাচন ও রাজনীতি দিয়ে এই সম্পর্কের হিসেব করা যায় না। ১২ তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে। ১৩ ও ১৪ তারিখে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এই নির্বাচনে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ থেকে দয়া করে বঞ্চিত করবেন না। আমাকে একটা সুযোগ দিবেন যাতে করে আমি আপনাদের পাশে থেকে সালথা উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে করতে পারি।
অনুষ্ঠানের শুরুতে মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগ এর কবর জিয়ারত করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।
৮ ফেব্রুয়ারি ২০২৬
