• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া, ভোটারদের মাঝে স্বস্তি

ফেব্রু. 3, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসনের সালথায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তা বোধ তৈরি করেছে। 

উপজেলার সালথা বাজার থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের প্রতিটি বাজার ও কেন্দ্র ঘুরে দেখেন।

উক্ত দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথবাহিনী পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়। এ সময় বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।

মহড়ায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সালথা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মো: রাকিবুল ইসলাম প্রমুখ।

মহড়া চলাকালীন সময়ে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, সালথা থানার ৮ টি ইউনিয়ন ব্যাপী নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ও সাধারণ ভোটারদের আস্থা বাড়াতে যৌথভাবে মহড়া চলছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।  ভোটাররা যাতে নির্বিগ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই লক্ষে কাজ করছে যৌথবাহিনী।

সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে রাষ্ট্র ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করছে। তারই ধারাবাহিকতায় সালথা উপজেলার জনগণ যেন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। যেকোনো পরিস্থিতিতে নির্বাচনী আচরণমালা লংঘন করা হলে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনীর টহল দল নিয়মিত বিভিন্ন ভোটকেন্দ্র সহ প্রতিটি ইউনিয়ন বিশেষ টহল পরিচালনা করছে। জনসাধারণ যেনো কোন ধরনের গুজব বা অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি গুরুত্ব না দেয় তার জন্য অনুরোধ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনি আচরণ বিধি প্রতিপালনসহ আইনশৃঙ্খলা বিষয়ক যে সব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ চলমান আছে, সেগুলো অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রত্যাশা সকলের সহায়তায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করতে পারব।

মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য অংশ নেন।

৩ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.