• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগান নিয়ে সালথায় ভোটের গাড়ি

জানু. 22, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে ফরিদপুরের সালথায় প্রচারণায় ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়  সালথার বাইপাস সড়কের ‘আই লাভ সালথা’ চত্তরে ‘ভোটের গাড়ি’ এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লেতে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এছাড়াও মতামত বাক্সে সাধারণ মানুষের লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়। 

এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।

২২ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.