• শনি. আগস্ট ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চাঁদাবাজ যে দলেরই হোক, পুলিশে ধরিয়ে দিন- শামা ওবায়েদ

জানু. 11, 2026

মনির মোল্যা, সালথা(ফরিদপুর)প্রতিনিধি:
দুর্নীতিবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা যে দলেরই হোক না কেন, প্রয়োজনে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

(১১ জানুয়ারি) রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে শৌলডুবি মাতুব্বার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, নির্বাচন আসবে, চলে যাবে কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো।

শামা ওবায়েদ ইসলাম রিংকু আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে সালথা ও নগরকান্দার প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। এমন রাস্তা নির্মাণ করা হবে, যা দুর্নীতির রাস্তার মতো হবে না। পাশাপাশি সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে না হয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো কোনো অপরাধে জড়িত থাকে, তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।

এসময় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ বিভিন্ন অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

১১ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.