• শনি. আগস্ট ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আ’লীগ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ নেতা

জানু. 10, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ আ’লীগ নেতা।

শনিবার (১০ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা। এসময় তারা শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করলেন যারা, তারা হলেন- রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর ও আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।

এসময়ে রামকান্তপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা বলেন, শাহ মোঃ আকরাম আলী সাহেব ফরিদপুরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যাক্তি, আমি সহ আওয়ামী লীগের ৫ নেতা পাঁচ শতাধিক কর্মী নিয়ে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিশে যোগদানের ঘোষণা করলাম। বিনা লোভে, বিনা স্বার্থে, বিনা প্রররচণায়, বিনা উষ্কানিতে কোন চাপের সম্মুখীন না হয়ে ও হুজুরের সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।

১০ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.