• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নিখোঁজের পাঁচদিন পর ডোবা থেকে মিলল এক বৃদ্ধার মরদেহ

জানু. 5, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর একটি ডোবায় মিলল রুবি বেগম (৭৮) নামে এক বৃদ্ধার মরদেহ।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামের একটি ডোবা থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত রুবি বেগম একই ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মৃত মোমরেজ মাতুব্বরের স্ত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাতে রুবি বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অতঃপর সোমবার সকালে বড় বালিয়া গ্রামের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি নিহতের পরিবারকে জানান। পরে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নিহতের বড় ছেলে সাহিদ মাতুব্বর বলেন, আমার মা রুবি বেগম বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই অসংলগ্ন কথা বলতেন এবং বাড়ির বাইরে একা একা চলে যেতেন। এছাড়া চার বছর আগে স্ট্রোক করেছিলেন একবার। এরপর থেকে অনেকটা ভারসাম্যতা হারিয়ে ফেলেছিলেন। তাদের ধারণা, ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে মারা যেতে পারেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, মরদেহ দাফন সম্পন্ন হওয়ার পর আমরা খবর পেয়েছি। পরে ঘটনা স্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হলে তারা জানান নিহত রুবি বেগম এক মানসিক রোগী ছিলেন। মাঝে মধ্যে হারিয়ে যেতেন দু-একদিন পর আবার ফিরে আসতেন। গত বুধবার (৩১ ডিসেম্বর) ফজরের নামাজের পরে সকলের অজান্তে ঘরে থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তাকে পান নাই। আজ সকালে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে তার পরিবার উদ্ধার করে দ্রুত দাফন সম্পন্ন করেন। এ ব্যাপারে পরিবারের সদস্যদের কোন অভিযোগ নেই। জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলেদের থানায় ডাকা হয়েছে।

৫ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.