• সোম. আগস্ট ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় হাত-পা বাঁধা গলাকাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জানু. 1, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর–বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

০১ জানুয়ারী ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.