• রবি. আগস্ট ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মনোনয়ন পত্র জমা দিলেন গণঅধিকারের ফারুক ফকির

ডিসে. 29, 2025

মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সালথা উপজেলা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী মো. ফারুক ফকির।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্টিং অফিসার মেহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। তবে আজ সোমবার প্রথম কোনো প্রার্থী হিসেবে ফারুক ফকির মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা শেষে ফারুক ফকির সাংবাদিকদের বলেন, আমি ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি যদি জনগণের ভোট নির্বাচিত হতে পারি তাহলে সালথা নগরকান্দায় উন্নয়ন মুলক কাজ করবো। সুখেদুঃখে সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ।

২৯ ডিসেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.