• রবি. আগস্ট ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষকলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ

ডিসে. 26, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে মো. আব্দুর রহিম মাতুব্বর (৫৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহিম মাতুব্বর ওই ইউনিয়নের মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে কৃষকলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

২৬ ডিসেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.