• শুক্র. আগস্ট ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

ডিসে. 9, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শুরু হয় দূর্ণীতি বিরোধী দিবস। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিরাজ আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম, উপজেলা এনসিপির সভাপতি সজীব আল হোসাইন, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম মোল্যা ইমরান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা এসময় দূণীতি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

৯ ডিসেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.