• বৃহস্পতি. আগস্ট ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত -১

ডিসে. 5, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওই মাছ ব্যবসায়ীর সাথে থাকা ভ্যানচালক কে চোখ বেঁধে ফেলে রেখে যায়। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই মাছ ব্যবসায়ীর নাম উৎপল সরকার(২৬)। ‌ফরিদপুরের সদর উপজেলার কখনাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের পুত্র।

স্থানীয় ও পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় আজ ভোররাতের দিকে মাছ কিনতে যাওয়ার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকার কে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।‌ নিহত উৎপল সরকার ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রাখে। নিহত উৎপল সরকারের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা। এদিকে সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো পরিবারের তরফ থেকে অভিযোগ পাইনি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

৫ ডিসেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.