
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। কারন ক্রীড়া জগতে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহ করতে পারি তাহলে আমাদের যুব সমাজ সকল প্রকার সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে। ফরিদপুর- ২ আসন সালথা-নগরকান্দায় কোন মাদক কারবারীর জায়গা হবে না।
তিনি আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকারে ছিল এবং যখন ছিল না সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার নেতৃত্বে আমাদের দল ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রাম্য যে খেলা গুলো রয়েছে আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে।
বুধবার বিকালে ফরিদপুরের সালথায় বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার গট্টি হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ-সম্পাদক নূরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা: শামসুদ্দিনের সঞ্চালনায় খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর ইসলাম চয়ন মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা নুুর আলম মোল্যা, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, উক্ত ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মুনছুর মাতুব্বর, জাকির হোসেন চান মিয়া, আবু কাইয়ুম, হাফেজ মহিউদ্দন, মনিরুজ্জামান মনিরসহ বিএনপির নেতাকর্মীবৃন্দ ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ বনাম নগরকান্দা একাডেমি ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন (MH) সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ (০২) নগরকান্দা একাডেমি ফুটবল একাদশকে (০১) গোলে হারিয়ে মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ জয় লাভ করে।
১৯ নভেম্বর ২০২৫
