• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষকলীগ সভাপতির পদত্যাগ

নভে. 18, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান শেখ কৃষক লীগের সভাপতিসহ সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া শাহজাহান শেখ ঐ গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে শাহজাহান শেখ বলেন, বিগত দিনে আমি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে কৃষক লীগের সভাপতি পদসহ সব ধরনের পদ-পদবি থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদের আচর-ব্যবহার আমার ভালো লাগে সেজন্য আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে চাই।

১৮ নভেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.