
মনির মোল্যা : সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা বায় কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা শার্ট ডাউন ঠেকাতে ফরিদপুরের সালথায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-গোপালগঞ্জ মহা সড়কের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবর্দী বাস ষ্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর আনন্দ মিছিল করে উপজেলা বিএনপির নেতা কর্মীরা। আনন্দ মিছিল শেষে চন্ডীবর্দী বাস ষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আউয়াল মুন্সী, ফারুক হোসেন, মুরাদ মাতুব্বার, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজ খান, মিরান হুসাইন, বালাম হোসেন, উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বর, নান্নু মোল্যা, সদস্য সচিব মামুন চৌধুরী, শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার সভাপতি ইয়াছিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমূখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ও বর্তমান সরকারের কাছে অবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কে দেশে এনে এ রায়কে দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান।
উক্ত কমর্সূচির সার্বিক সহযোগীতায় ছিলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও যুবদল নেতা জসিম মোল্লা।
১৭ নভেম্বর ২০২৫
