• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের ঘরে আগুন, সবকিছু পুড়ে ছাই

নভে. 8, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এক কৃষকের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নকুলহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে কৃষক আজম মোল্যার ঘরে হঠাৎ আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতরের মালামালে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা বলেন, “আগুনে আমার বসতঘরসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

৮ নভেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.