• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অক্টো. 14, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ বদমেজাজি, মানসিকভাবে অসুস্থ ও দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। কোনো কারণ ছাড়াই গতকাল দিনগত রাতে সকলের অজান্তে তার বাড়ির পিছনের উত্তর পাশে পুকুর পাড়ে আম গাছের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে জিহাদ কে ঝুলন্ত অবস্থায় তার চাচী জাহানারা বেগম পুকুরপাড়ে যাওয়ার সময় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৪ অক্টোবর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.