• বৃহস্পতি. জুলাই ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে দু-গ্রুপের সংঘর্ষ

অক্টো. 10, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মসজিদ নিয়ন্ত্রণ ও চাবি চাওয়াকে কেন্দ্র করে গ্রাম্য দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় মসজিদের চাবী চাওয়াকে কেন্দ্র করে বাহিরদিয়া গ্রামের ইমরান মাতুব্বরের সমর্থকদের সাথে মৌলভী হেমায়েত হোসেনের সমর্থকদের কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অংশ নেয়। সকাল ৮টা থেকে বেলা ৯ টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। । এ সময় উভয় গ্রুপের অন্তত ১০জন আহত হয় ও কয়েকটি বসতঘরে হামলা হয়।

স্থানীয় সুত্রে আরো জানাযায় ইমরান মাতুব্বার ও মৌলভী হিমায়েত হোসেন দুজোনেই বিএনপির কর্মী তবে তাদের দলীয় কোন পদ পদবী নেই।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, বাহিরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।

১০ অক্টোবর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.