• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জাকের পার্টির সভা ও র‍্যালি অনুষ্ঠিত

অক্টো. 2, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।

সোনাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ডাঃ ফজলুল হক, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান সবুর, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জাকের পার্টি যুবওলামা ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মাওলানা ফারুক হোসেন ফারুকী, জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ডা. মোঃ নিজামুল হক শিশির, জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মিলন মাহামুদ, জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ও সালথা উপজেলার সভাপতি মোঃ মকিবুল ইসলাম, জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক রবিন ইসলাম প্রমূখ।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

২ অক্টোবর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.