• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সুলাইমান

অক্টো. 1, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
শারদীয় দূর্গা উৎসব ২০২৫ইং উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ সুলাইমান। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক মনির মোল্যা প্রমুখ।

পরিদর্শনকালে তিনি অতিরিক্ত ডিআইজি মো. সুলাইমান বলেন, আমি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি। শারদীয় দূর্গা উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আমাদের পুলিশ সদস্যরাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজা মন্ডপে নিরাপত্তা প্রদান করছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের কাছে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে বিভ্রান্ত না করার জন্য সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ রইলো।

১ অক্টোবর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.