• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইমাম-ওলামা মাশায়েখদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়

সেপ্টে. 27, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার সালথা উপজেলায় ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। তারা আরও বলেন, মানুষের প্রকৃত শান্তি, অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে ইসলামের শিক্ষা এবং সুশাসনকে সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা মনে করেন, নৈতিক অবক্ষয় রোধ ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে ইসলামি কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নেই।

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তারা ইমাম, মাশায়েখ ও তরুণ প্রজন্মকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী স্থানীয় ইমাম ও ওলামারা বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ চর্চা ও ইসলামি শিক্ষার প্রসার ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজ সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ বদরুদ্দিন, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারী মুফতি ফজলুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী জামায়াত নেতা হিমায়েত হেসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদপুর জেলা পৌর জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি চৌধুরী মাবুব আলী সিদ্দিকী (নসরু), মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিউজ্জামান, যদুনন্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় সালথার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা ইমাম, ওলামা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

২৭ সেপ্টেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.