• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করতে হবে

সেপ্টে. 22, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করতে হবে ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে সালথা উপজেলার গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন।

শামা ওবায়েদ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগষ্টের পর থেকে বার বার বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

গট্রি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জাহিদুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন, বিএনপি নেতা আবুল কালাম মাষ্টার, ডাঃ শাহ আলম, নুরু মাতুব্বর, জাহিদ মাতুব্বর, রফিক মেম্বার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.