• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আইরিস বাংলা অ্যাসোসিয়েশন ডনেগালের অভিষেক

সেপ্টে. 21, 2025

আয়ারল্যান্ডে রেজিস্টার্ডকৃত “Irish Bangla Association Of Donegal” এর নূতন কার্যকরী কমিটির (২০২৫-২৯২৭) অভিষেক এবং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৬/০৮/২০২৫ ইংরেজি “লেটারকেনী কমিউনিটি সেন্টার” হলরুমে- অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রভাষক আব্দুস সহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াসিব আলী শাওন এর সঞ্চালনায়, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসোসিয়েশন এর নবনির্বাচিত সহ সভাপতি কারী হোসাইন আহমদ।

অনুষ্ঠানের প্রথম পর্বে -সভাপতি প্রভাষক আব্দুস সহিদ এবং সাধারণ সম্পাদক ওয়াসিব আলী শাওনের নেতৃত্বে আগামী দুই বছরের জন্য এসোসিয়েশনের ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের ঘোষণা করেন, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা জনাব সাইদ আহমেদ।

নুতন কমিটিকে একে একে ফুল দিয়ে বরণ করে নেন, প্রধান উপদেষ্টা মৌলানা তাজুল ইসলাম এবং সিনিয়র সহ সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হওয়া সংবর্ধনা সভা সাধারণ সম্পাদক ওয়াসিব আলী শাওনের পরিচালনায় – বক্তব্য রাখেন যথাক্রমে – আব্দুল বাসিত (ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক),  বাবুল মিয়া (অর্থ সম্পাদক), জাকারিয় হোসেন (সাংগঠনিক সম্পাদক),  গোলাম জাকারীয় (যুগ্ম সাধারণ সম্পাদক), মামুন শাহা (সহ সভাপতি), কারী হোসাইন আহমদ (সহ সভাপতি), সেলিম উদ্দিন (সহ সভাপতি), বেলাল আহমেদ (সি: সহ সভাপতি), সাঈদ আহমেদ (উপদেষ্টা ও সংবর্ধিত অতিথি), মৌ: তাজুল ইসলাম (প্রধান উপদেষ্টা) ।

সভাপতির বক্তব্যের পূর্বে এসোসিয়েশনের কার্যকরী কমিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে উপহার প্রধান করেন – সিনিয়র সহ সভাপতি , বেলাল আহমেদ এবং

উপদেষ্টাপরিষদের পক্ষ থেকে উপহার প্রদান করেন প্রধান উপদেষ্টা মৌলানা তাজুল ইসলাম।

সভায় উপস্থিত (প্রায় ৭০ জন) পুরুষ/মহিলা/ছোট মনিদের সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রভাষক আব্দুস সহিদ।

সর্বশেষে মৌলানা তাজুল ইসলামের মোনাজাত পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.