• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি‘তে তুহিন হত্যার দ্রুত বিচার দাবি

আগস্ট 14, 2025

বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি‘র আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা

সম্প্রতি বাংলাদেশের গাজীপুরে তুহিন হত্যা সহ, দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে, গতকাল ১৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় বাংলা প্রেসক্লাবের ভেনিস, ইতালির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি সময় টিভি ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন টিভি প্রতিনিধি নাজমুল হোসেন এর পরিচালনায়- বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব ইতালি সাংগঠনিক সম্পাদক ‘চ্যালেন এস‘এর ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আইঅন টিভি ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- নিউজ24 প্রতিনিধি তিসা সুলতানা,আমাদের নতুন সময় ইতালি প্রতিনিধি অর্থ সম্পাদক মোখলেছ সরকার, আইন ও দপ্তর সম্পাদক এটিএন বাংলা ভেনিস প্রতিনিধ আবু নাঈম ভূঁইয়া ,মহিলা সম্পাদক টিভি ওয়ান প্রতিনিধ নারসিন আক্তার প্রমূখ।প্রতিবাদ সভায় বক্তব্যে সাংবাদিকরা বলেন,আজ বাংলাদেশে সাংবাদিকদের কোন নিরাপত্তা নাই,সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ের জোর দ্বারী জানান এবং গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবি জানান। তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলেন সাংবাদিকরা!

বাংলা প্রেসক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান তার বক্তব্যে বলেন,বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভাবে সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন, তা খুব উদ্বেগজনক ।এভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন চলতে থাকলে, দেশ ও বিদেশের সঠিক তথ্য ও সংবাদ কেহ পাবে না ! কারণ যদি সত্যি কথা তুলে ধরলে বা ভিডিও চিত্র ধারণ করতে গেলে,প্রান নাশের হুমকির আশংকা থাকে, তাহলে দেশের কোন তথ্য জনগন পাবেন না।তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান,অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন সহ যে সকল সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই সকল ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক মাকসুদ রহমান বলেন: দেশ-বিদেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, আর বিলম্ব করা যাবে না, সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা!

সাংবাদিকদের সুরক্ষা ও নির্যাতন বন্ধে সরকারের সিদ্ধান্ত নিতে বিলম্ব করলে ,আগামীতে সমগ্র ইউরোপ ও প্রবাসী সাংবাদিকদের সঙ্গে নিয়ে, আন্দোলন গড়ে তোলার কথা জানান ‘বাংলা প্রেসক্লাব ভেনিস, ইতালির সাংবাদিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.