• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দানব গাড়ি ট্রলির চাপায় এক শিশু নিহত

আগস্ট 6, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দানব গড়ি ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬আগষ্ট) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী রোডের যদুনন্দী মৌলভীপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত শিশুটি, যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকার নাজমুল কারিকরের ছেলে।

তৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

সালথা উপজেলার প্রায় এলাকায় দানব গাড়ি ট্রলি ব্যাবহার করে মাটির ব্যাবসা করেন মাটি খেকো ব্যবসায়ীরা। এতে করে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও ফসলী জমি।

এলাকার সচেতন মহলের দাবি দ্রুত সময়ের মধ্যে ট্রলি গাড়ি উপজেলায় চলাচলে নিষিদ্ধ করা হোক।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, ট্রলির চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৬ আগস্ট ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.