• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা দাখিল মাদ্রাসায় উপজেলার সেরা ফলাফল

জুলাই 10, 2025

মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
এসএসসি সমমানের পরীক্ষা ২০২৫ইং এ ফরিদপুরের সালথা দাখিল মাদ্রাসা বিগত কয়েক বছরের তুলনায় এবার দাখিল পরীক্ষার ফলাফল ৯৭.১৪% পেয়ে উপজেলার সেরা গৌরব অর্জন করেছে।

দাখিল পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষা বর্ষের সাধারণ বিভাগ থেকে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো, তাদের মধ্যে মাত্র একজন ফেল করেছে। ৩৪জনের মধ্যে দুই জন জিপিএ -৫ পেয়েছে, বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

প্রতিষ্ঠান প্রধান মাদ্রসা সুপার মাওলানা তাওফিকুর রহমান বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম ও অভিভাবকদের দোয়া ও সহযোগীতা এই ফলাফলের পিছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১০ জুলাই ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.