• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গ্রাম্য দু-দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর, আহত ৬

জুন 29, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম্য দু-দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছ। এসময় সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও ৬ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রাম্য দলপক্ষের প্রভাব বিস্তার নিয়ে শনিবার রাতে মেহেরদিয়া গ্রামের জিলু মোল্যাকে মারধর করে সালাউদ্দিন কাজীর সমর্থকরা।

খবর পেয়ে বিনোকদিয়া বাজারে নুরইসলাম মুন্সীর ছেলে মামুন ও রিপন সালাউদ্দিন কাজীর ভাইজ জালাল কাজী ও তার ছেলে শাহীন কাজীকে মারধর করে।

এরই সুত্রধরে রবিবার সকালে নুরইসলাম মুন্সীর সমর্থকদের সাথে সালাউদ্দিন কাজীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই দিনের এই মারামারীতে জিলু মোল্যা, জালাল কাজী, পান্নু মোল্যা, মিনারা বেগম সহ ৫জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, মেহেরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৯ জুন ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.