• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মনছায় ঈদ পুনর্মিলনী

জুন 19, 2025

মনছায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল রোববার (১৫ জুন) বাংলাদেশ কমিউনিটি মনছা আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মনছায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। প্রবাস জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা, হোসাই জাকির ,সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন মনছা , এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফারুক ভূঁইয়া, নুরুন নাহার আইরিন , আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনছা সিটি মেয়র, পাউলো পিলত্ত, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই উৎসবের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কে আরো এগিয়ে নিয়ে যাবে, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মিলান বি এন পি নেতা আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার বেপারী প্রমূখ ।

অনুষ্ঠানে ছিল বাঙালি ঐতিহ্যবাহী পিঠা উৎসব, যেখানে প্রবাসী নারীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠা উপস্থাপন করেন। শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় নানা খেলাধুলার, যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত।

উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নকশীকাঁথার প্রদর্শনী বাংলাদেশ কমিউনিটির মনছা , নেতৃবৃন্দ বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড় ভুলে যাই না। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি চর্চা এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম।” তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠান কে সফল করতে সার্বিক ভাবে সহযোগিতা করেন, মিজানুর রহমান লিটন, সহিদুল রহমান বাবু, রিয়াদুল ইসলাম, শাহিদ উদ্দিন শারিফ ,প্রমুখ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.