• মঙ্গল. অক্টো. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার সাংবা‌দিক আকাশ সাহার বাবার পঞ্চম মৃত‌্যু বা‌র্ষিকী আজ

জুন 3, 2025


সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দেশের জনপ্রিয় জাতীয় পত্রিকা ‘দৈনিক কালবেলা’র সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক তরুণ সাংবা‌দিক আকাশ সাহার বাবা জিতেন্দ্র নাথ সাহার পঞ্চম মৃত‌্যু বা‌র্ষিকী আজ।

২০২০ ইং সালের ২রা জুন মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিতেন্দ্র নাথ সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর, তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পঞ্চম মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে মঙ্গলবার (৩ ই জুন) সকালে উপ‌জেলার রামকান্তপুর ইউনিয়‌নের সালথা গ্রা‌মের সাহাপাড়া নিজ বাড়িতে ধর্মীয় আচার রী‌তি পালনের মাধ‌্যমে স্বর্গীয় জি‌তেন্দ্রনাথ সাহার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

স্বর্গীয় জি‌তেন্দ্রনাথ সাহা সর্বজন শ্রদ্ধেয় একজন পর‌পোকারী মানুষ ছি‌লেন, তি‌নি সালথা সাহা পাড়া সার্বজ‌নিন দূর্গা ম‌ন্দি‌রের সভাপ‌তি হি‌সে‌বে দীর্ঘ দিন দায়িত্ব পালন ক‌রেছেন। তি‌নি সালথা বাজা‌রের বি‌শিষ্ট ব‌্যাবসায়ী হি‌সে‌বে সুনা‌মের সা‌থে ব‌্যবসা প‌রিচালনা ক‌রেন। এছাড়াও তিনি রামকান্তপুর ইউ‌নিয়‌ন পরিষদের সদস‌্য নির্বা‌চিত হ‌য়ে সুনা‌মের সা‌থে দীর্ঘদিন দা‌য়িত্ব পালন ক‌রেন।

সাংবাদিক আকাশ সাহা ও তার প‌রিবা‌রের সদস‌্যরা স্বর্গীয় জিতেন্দ্র নাথ সাহার আত্মার শান্তি ও মঙ্গ‌লের জন‌্য সকলের নিকট দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.