• বুধ. অক্টো. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় উপজেলা সেচ্ছাসেবকলীগের এক নেতা গ্রেপ্তার

মে 31, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আবু বক্কার (৪৫) নামে ১৪ মামলার আসামি আওয়ামী সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু বক্কার মাঝারদিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত হাচেন মোল্যার ছেলে। সে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন,
শনিবার রাতে বিনোকদিয়া বাজার থেকে সেচ্ছাসেবকলীগ নেতা বক্কার মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারী সহ মোট ১৪ টি মামলা রয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

৩১ মে ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.