• শুক্র. সেপ্টে. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সংকট উত্তরণে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ বিএনপিকে দরকার: মুরাদ

মার্চ 24, 2025

রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এমন সরকার দরকার যাদের বিগত দিনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেটি একমাত্র বিএনপিই হতে পারে।

সোমবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, জিয়া পরিবারের হাতে বাংলাদেশ নিরাপদ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়া জেল খেটেছেন। তারেক রহমান নির্যাতিত হয়েছেন। গণতন্ত্রের জন্য তাদের চেয়ে বেশি ত্যাগ কেউ স্বীকার করেনি।

তিনি বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন। দেশের মানুষে তাদের জন্য অধীর অপেক্ষা করছে। তারা কখন দেশে আসবেন, কখন তারেক রহমান দেশের দায়িত্বভার বুঝেন নেবেন সেই কাঙ্ক্ষিত দৃশ্য দেখতে চায় জনগণ।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সেনাবাহিনী হচ্ছে জনগেণর শেষ আশ্রয়স্থল, দেশের গর্ব। তাদের সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।

স্থানীয় বিএনপি নেতা ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন লোকমান হোসেন, সোলায়মান হোসেন, খলিলুর রহমান, এবাদুল হক জাহিদ, মিজানুর রহমান জুয়েল, মো: শাহজাহান, মো. সুমন, মো. জামান, ইশতিয়াক আহম্মেদ ফারুক, ফরহাদ হোসেন রিমন, মোশাররফ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.