• বৃহস্পতি. জুলাই ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গাছ থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের

মার্চ 23, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. মিলন ফকির (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন মো. রেজাউল মাতুব্বর (৩৪) নামে আরো এক শ্রমিক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ফকির একই উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের মৃত মহের ফকিরের ছেলে। আহত রেজাউল একই গ্রামের রব মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার জানান, নিহত মিলন ও আহত রেজাউল দীর্ঘদিন ধরে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। শনিবার সকালে তারা মাঝারদিয়া চরপাড়া এলাকায় গাছ কাটতে যান। বিকেলে মিলন একটি গাছে উঠে ডাল কাটতে ছিলেন। এ সময় গাছের ডাল ভেঙে নিচে থাকা অপর শ্রমিক রেজাউলের মাথার উপর পড়ে যায়। এতে তারা দুই জনই আহত হন। পরে তাদের দুই জনকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্মরত চিকিৎসকরা মিলনকে মৃত ঘোষনা করেন। অপর আহত রেজাউল হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।

২৫ মার্চ ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.