• বৃহস্পতি. জুলাই ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান শামা ওবায়েদের 

মার্চ 21, 2025

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
সংস্কারের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু।

শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য,, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে.এম. ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামা ওবায়েদ।

নগরকান্দা উপজেলা সদরে এমএন একাডেমীর মাঠে নগরকান্দা ও সালথা উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত স্মরণসভায় নগরকান্দা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কে এম ওবায়দুর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। তার মৃত্যুতে বিএনপি’র যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা দীর্ঘ সময়েও পূরণ হয়নি।

২১ মার্চ ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.