• বৃহস্পতি. সেপ্টে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তারেক রহমানের নেতৃত্বে একটি শিক্ষিত বাংলাদেশ গড়বো : অভি

মার্চ 23, 2025

রাজিউল হাসান পলাশ, ধামরাই (ঢাকা): ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। এজন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে।

রবিবার (২৩ মার্চ) ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন।
সে ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কীভাবে হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ৩১ দফাতে।

অভি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের লক্ষ্য সুদূরপ্রসারি এবং দৃঢ়। দারিদ্র ও বৈষম্য দূরীকরণ এখনও আমাদের একটি বড় চ্যালেঞ্জ। দারিদ্র দূরীকরণে শিক্ষার কোনো বিকল্প নেই। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি শিক্ষিত দেশ গড়বো।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এক অমূল্য রত্ন, যিনি দেশের ভবিষ্যতের পথে আলোকিত সিঁড়ি নির্মাণ করেছিলেন। তাঁর ১৯ দফা রূপরেখার মাধ্যমে তিনি নিরক্ষরতার অভিশাপ দূর করতে চেয়েছিলেন, যা শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মান্নান ফিরোজ, মাসুম আহমেদ, সুজন মাহমুদ, শাওন আহমেদ, রাশেদ মিয়া, মীর আকিব আলী, শাকিল, পারভেজ পাঠান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.