• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলায় তিন ভাই কারাগারে

জানু. 27, 2025

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার আলোচিত কাসেম বেপারী (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতের বিচারক মো. সরোয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জজ কোর্টের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারাগারে পাঠানো তিন ভাই হলেন, মো. বাহাদুর মোল্যা (৩০), তৈয়ব মোল্যা (২৫) ও মো. সোহেল মোল্যা (২৩)। তারা সবাই জয়ঝাপ গ্রামের বাসিন্দা ও সে গ্রামের মোসা মোল্যার ছেলে। 

আদালত সূত্রে জানা যায়, তারা তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (৩০) নামে এক যুবক।

২৭ জানুয়ারি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.