• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

জানু. 27, 2025

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় রাস্তার পাশের নদী সংলগ্ন জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করায় দায়ে মো. কুরবান শেখ (২৩) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুরবান শেখ পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার মিঠাপুর এলাকার মো. তৈয়ব শেখের ছেলে। 

সোমবার (২৭ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

জরিমানার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ), আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত চলমান থাকবে বলে জানান এ ভূমি কর্মকর্তা। 

২৭ জানুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.