• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আবাসিক এলাকায় মুরগীর খামার তৈরির অভিযোগ, বন্ধের নির্দেশ উপজেলা প্রশাসনের

নভে. 21, 2024
module: a; hw-remosaic: 0; touch: (0.6064815, 0.6064815); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5625; AI_Scene: (-1, -1); aec_lux: 116.652954; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ছোট আশুলিয়া নামক আবাসিক এলাকায় মুরগীর খামার তৈরির অভিযোগ এনে প্রশাসনের নিকট সহায়তা চায় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ মনির হোসেন নামক এক ব্যক্তি জেনেশুনে তাদের ঘরবাড়ি সংলগ্ন এলাকায় খামার তৈরি করছেন।
এলাকাবাসী জানায়, গত দুই তিন বছর আগেও এই স্থানে মুরগীর খামার দিতে চেয়েছিলো। তখন অভিযোগ দিলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জনগণের স্বাস্থ্যের কথা লক্ষ্য রেখে তা বন্ধ করে দেন। কিন্তু তারা আবারও করতে চাচ্ছে। এই স্থানে খামার হলে মাছি এবং দুর্গন্ধে মানুষ অসুস্থ্য হয়ে পড়বে।
এবিষয়ে উপজেলা প্রশাসন জানায়, আবাসিক এলাকা থেকে ৮০ মিটার দুরত্বে খামার করা যাবে কিন্তু মনির হোসেনের নির্বাচিত স্থানটি আবাসিক এলাকা সংলগ্ন হওয়ায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.