• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীয় রাজনীতির সাথে বিমাস

নভে. 13, 2024

ইতালির মূল ধারার রাজনীতির সাথে বিগত কয়েক বছর ধরে প্রবাসী বাংলাদেশীদের সরাসরি সংযুক্ত হওয়ার একটি ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেশটিতে বাম ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষস্থানীয় হচ্ছে ডেমোক্রেটিক পার্টি বা পিডি। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত  তিনবার সরকার গঠন ও এবার প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করেছে দলটি ‌।

রাজধানী রোমের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা তর পিনাত্তারায় দলটির একটি কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ইতালির জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান এবং ডেমোক্রেটিক পার্টির মহাসচিব এলি শ্লেইন।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির উপ-মহাসচিব ও লাসিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্ট সদস্য মার্তা বোনাফেনী, ডেমোক্রেট নেতা ও লাসিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্ট সদস্য মাস্সিমিলিয়ানো ভালেরিয়ানি, ডেমোক্রেটিক পার্টি রোমের মহাসচিব এনঝো ফস্কি, ৫ নম্বর মুনিচিপিওর প্রেসিডেন্ট মাউরো কালিস্তে সহ রোম পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা।

এই অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেনসহ একটি প্রতিনিধি দল অংশ নেয়। মূল ধারার রাজনীতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, সেই সাথে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ইতালির অন্যতম শক্তিশালী এই রাজনৈতিক দলের মনোযোগ আকর্ষণ করাই ছিল মূল লক্ষ্য। বাংলাদেশ কমিউনিটির এই অংশগ্রহণকে উপস্থিত সকল বক্তারাই অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেন।

 

অনুষ্ঠান শেষে দলের মহাসচিব এর সাথে সাম্প্রতিককালে বাংলাদেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যেসব জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ উপলক্ষে বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন জানান , অনতিবিলম্বে বিমাস প্রতিনিধি দল একটি বৈঠকে মিলিত হবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.