• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

খালেদা-তারেকের নামে মামলা ও সাজা বাতিলের দাবিতে জনসভা

অক্টো. 20, 2024

রাজিউল হাসান পলাশঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র সকল রাজবন্দিদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবিতে ঢাকার ধামরাইয়ে জনসভা করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।

গতকাল ধামরাইয়ের চর ডাউটিয়া ও আতুল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি খন্দকার আইয়ুবের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

এ ছাড়া প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ। এ সময় আরও বক্তব্য দেন- পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা।

সভায় বক্তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও সাজা দ্রুত বাতিলের দাবি জানান। একই সঙ্গে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.