• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে বিজয়ী রামকান্তুপুর ইউনিয়ন

জুলাই 12, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের, বালক (অনূর্ধ্ব -১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

(১২ জুলাই) শুক্রবার বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যলয় মাঠে এই খেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমুখ।

ফাইনাল খেলায় ট্রাইবেকারে ভাওায়াল ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে রামকান্তুপুর ইউনিয়ন একাদশ বিজয় লাভ করেন।

এসময় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি লাবু চৌধুরী এমপিসহ অতিথিরা।

১২ জুলাই ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.