• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার গট্টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

জুন 2, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষনা করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৭৬০ টাকা, ব্যায় ১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৭৬০ টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা।

উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে গট্টি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২ জুন ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.