• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আনারস মার্কার পক্ষে ব্যাপক প্রচারণায় নেতাকর্মীরা

মে 18, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াদুদ মাতুব্বরের পক্ষে উপজেলার বিভিন্নস্থানে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা।

শনিবার (১৮ মে) দিনব্যাপী উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন বিভিন্নস্থানে স্থানে এই প্রচারণা চালান নেতাকর্মীরা।

এসময় ভোটারদের কাছে ওয়াদুদ মাতুব্বরের আনারস মার্কায় ভোট চেয়ে প্রচারণায় অংশ নেন প্রবীন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা মনির খানসহ আরো অনেকে।

প্রচারকালে নেতাকর্মীরা বলেন, আমাদের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার চেয়ারম্যান পদে আনারস প্রতিকে বিপুল ভোটে জয়লাভ করবে। ওয়াদুদ মাতুব্বারের জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওহিদুজ্জামান মাঠে নামতেই সাহস পাচ্ছে না।

১৭ মে ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.