• সোম. জুলাই ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বর্ণালঙ্কার ও টাকাসহ অন্যের হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

এপ্রিল 3, 2024

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে ১৬ মাস বয়সী সন্তানকে ফেলে রেখে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ পরকীয়া প্রেমিকের সাথে পালানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।

এঘটনায় প্রবাসী সেলিম হোসেনের বোন তাসলিমা বেগম (৩৮) বাদি হয়ে ধামরাই ও আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সাদিয়া আক্তার (২০) ও সেলিম হোসেনের (৩০) । বিয়ের প্রায় বছর খানেক পর জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমান স্বামী সেলিম হোসেন (৩০)। প্রবাসে যাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রী সাদিয়া স্বামীর পরিবারের কথা অমান্য করে বাবার বাড়ি চলে যায়। এই বাবার বাড়ি বসবাসকালীন সময়ে আশুলিয়া থানার সুবন্দী এলাকার হাসান নামে একজন পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।

স্বামীর বোন ও আত্মীয় স্বজনেরা বিভিন্ন সময়ে বুঝালেও সে স্বামীর বাড়িতে আসেনি এবং ০১-০৪-২০২৪ তারিখে প্রবাসী সেলিম হোসেনের দেয়া ৪৫০০০০ টাকা ও আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে হাসানের সাথে চলে যায়।

এব্যাপারে প্রবাসী সেলিম হোসেন জানান, সে আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে আমার সন্তানকে একা রেখে। সাদিয়া তার প্রেমিকের সাথে চলে গেছে আমার সন্তানকে তার বাবার বাড়িতে রেখে এখন আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করছি আমার সন্তান যেন আমার কাছে ফিরিয়ে দেয়া হয়।

অভিযুক্ত সাদিয়ার মা জানান, যে মেয়ে আমার মান সম্মান নষ্ট করে স্বামী সন্তান রেখে অন্যের হাত ধরে চলে গেছে আমি তার কোন খোঁজখবর নেই নাই। ১৬ মাস বয়সী সন্তানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সন্তানের মা যদি তাকে নেয় তাহলে আইনের বাইরে কেউ যেতে পারবে না। আর যদি সে তাকে গ্রহন না করে আমি আমার নাতিকে তার বাবার হাতে দিয়ে দিবো।

এ ব্যাপারে এস আই শাখাওয়াত জানান, বাচ্চা উদ্ধারের একটা অভিযোগ হয়েছে। আশুলিয়া থানার সুবন্দি এলাকায় বাচ্চাটি আছে। এখন বাচ্চা উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট লাগবে। সার্চ ওয়ারেন্ট হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.