মোহাম্মদ আল আমীন, জার্মান প্রতিনিধি: শিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য জার্মানীতে সর্বোচ্চ বেসরকারী পুরষ্কার পেলেন বাংলাদেশী চিকিৎসক ও পদার্থবিদ অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া। শুক্রবার
২২ মার্চ জার্মানির সর্বোচ্চ বেসামরিক সম্মানন “ফেডারেল ক্রস অব মেরিট” এ ভূষিত হলেন জার্মানির নর্দরাইন ভেস্টফালেন নিবাসী বাংলাদেশি।
অঙ্গরাজ্যটির ভিহল শহরের বুর্গহাউস বিলস্টাইনে একটি মিলনায়তনে তার হাতে এই সর্বেচ্চ সম্মাননা তুলে দেন রাজ্যটির ওবারবের্গ অঞ্চলের উপদেষ্টা ইয়োখেন হাগট ও নগরীর মেয়র উলরিখ স্টুইকার।
জার্মান সরকারের এমন সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়ে ড. জাকারিয়া বলেন, ‘এই সম্মাননা আমার গবেষণা ও কাজের গতি আরো বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। আজ আমি বাংলাদেশি হিসেবে গর্বিত ও আনন্দিত। বাংলাদেশের নওগা জেলার ইকরকুড়ি গ্রামে জন্ম নেয়া ৭০ বছর বয়সী ড. জাকারিয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে পড়াশুনা শেষে উচ্চ শিক্ষার জন্য জার্মানীতে আসেন। দুরারোগ্য ব্যাধী ক্যান্সার চিকিৎসায় অসামান্য অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মান পেয়েছে ড. জাকারিয়া ।
