• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ 24, 2024

ইতালির রোমে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠন, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোমের মক্কি মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক রনি‘র পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ তাফসির আলম ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাফিজুল ইসলাম রাসেল ও সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ শহীদুল্লাহ , সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি আব্দুল মান্নান, প্রচার সম্পাদক খুরশিদ আলম মিলন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, জনি রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক এম মিজানুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপদেষ্টা শহিদুল হক রেন্টু, নাসির উদ্দিন মিঠু, বেলাল হোসেন, মনির হোসেন সহ আরো অনেকে।

এসময় রোমের বিভিন্ন ব্যবসায়ীক এবং বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আইওজনে ইফতার পূর্বে, মুসলিম বিশ্বের শান্তি ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.